রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

ইন্দোনেশিয়ায় একদিনে রেকর্ড মৃত্যু ১২শ’র বেশি

ইন্দোনেশিয়ায় একদিনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন রেকর্ড ১২শ’র বেশি মানুষ।

অন্যদিকে যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন প্রায় ৫২ হাজার জন। সোমবার বিধি নিষেধ উঠিয়ে নিলে করোনাভাইরাসের টিকা প্রতিরোধী ধরন উৎপাদনের মাধ্যমে দেশটি সারা বিশ্বের জন্য হুমকির কারণ হবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

আগামী ৪ মাস ভারতে করোনা মোকাবিলায় খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে দেশটির সরকার। টিকা না নেয়াদের মধ্যে যুক্তরাষ্ট্রে আবারো করোনা সংক্রমণ বাড়ছে। গত সপ্তাহের তুলনায় দেশটিতে সংক্রমণ বেড়েছে প্রায় ৭০ শতাংশ।  একই সময়ে মৃত্যু বেড়েছে ২৬ শতাংশের বেশি।

করোনায় বিশ্বে মোট শনাক্ত ১৯ কোটি ছাড়ালো। একদিনে সাড়ে আট হাজারের বেশি মৃত্যুতে বিশ্বে মোট প্রাণহানি ৪০ লাখ ৯১ হাজারের বেশি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com