রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

উপহার হিসেবে বাংলাদেশকে আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দিবে যুক্তরাষ্ট্র

Vials containing the Moderna COVID-19 vaccine sit on a table in preparation for vaccinations at Kadena Air Base, Japan, Jan. 4, 2021. As part of the DoD strategy for prioritizing, distributing and administering the COVID-19 vaccine, those providing direct medical care and emergency services will be prioritized to receive the vaccine at units based in Japan, including Kadena AB. (U.S. Air Force photo by Airman 1st Class Anna Nolte)

যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কাঠামোর অধীনে উপহার হিসেবে বাংলাদেশকে আরো ৩০ লাখ ডোজ মর্ডানার ভ্যাকসিন দিবে।
এখানে আজ সকালে মার্কিন দূত এক টুইটে বলেন, ‘কোভ্যাক্সের মাধ্যমে আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশে আসা মডেরনার কোভিড-১৯ ভ্যাকসিনের ৩০ লাখ ডোজের আরেকটি উপহার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।’
তিনি বলেন, আমেরিকা এখানে এবং বিশ্বব্যাপী মহামারিকে পরাজিত করতে তার দেশের ভ্যাকসিন সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই মর্ডনার ভ্যাকসিন ডোজ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন সরকারের সাম্প্রতিক ২৫ মিলিয়ন ভ্যাকসিন ডোজ বরাদ্দের অংশ কারণ প্রেসিডেন্ট জো বাইডেন কোভ্যাক্স বা সরাসরি বিশ্বের অন্যান্য দেশের সাথে মার্কিন জ্যাবের ডোজ ভাগ করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মহামারি রোধে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে সরাসরি ভ্যাকসিন এলায়েন্স গ্যাভি’র উদ্যেগে কোভ্যাক্স প্রেগ্রামের মাধ্যমে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।
কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে ২ ও ৩ জুলাই বাংলাদেশে মর্ডানার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে।
বাংলাদেশের কাছে ভ্যাকসিন হস্তান্তরের সময় রাষ্ট্রদূত মিলার বলেছিলেন, বাংলাদেশে ‘নিরাপদ’ এবং ‘কার্যকর’ কোভিড ভ্যাকসিন সরবরাহের জরুরি প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্র  বুঝতে পেরেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com