রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
হজ পালন করতে উটে করে হাজার বছরের পুরোনো পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছেছেন এক সৌদি পর্যটক। দীর্ঘ ২৫ দিনে ৬৭৫ কি.মি পথ পাড়ি দেওয়ার সময় তিনি বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানে অবস্থান করেন।
সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে জানা যায়, সৌদি পর্যটক উসমান শাহিন হজ পালন করতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল আসির প্রদেশের অন্তর্ভূক্ত খামিস মাশিত শহর থেকে মক্কা নগরীর উদ্দেশ্যে উটে করে যাত্রা শুরু করেন। তরিক আল ফিল তথা যে পথ দিয়ে আবরাহার নেতৃত্বে হস্তিবাহিনী কাবা ঘর ভাঙ্গার জন্য গিয়েছিল, সে পথ ধরে তিনি হজ পালন করতে মক্কা পৌঁছেছেন।
উসমান শাহিন বলেন, ‘অনেক দিন যাবত ভেবে এই যাত্রার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। হজ যাত্রাকালে আমি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানে দাঁড়িয়েছি। এর ঐতিহাসিক গুরুত্বও তুলে ধরার চেষ্টা করেছি। তাছাড়া প্রাচীনকালে হাজিদের হজযাত্রার ক্লান্তি ও কষ্টের চিত্রও তুলে ধরেছি।’