রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

হাজিদের মধ্যে রোবটে জমজম পানির বোতল বিতরণ

করোনা মহামারি প্রাদুর্ভাবের পর গত বছর সৌদিতে অবস্থানরত ১০ হাজার মুসলিম হজ পালন করেন। পাঁচ দিনব্যাপী হজের কার্যক্রমে কেউ করোনায় আক্রান্ত হননি। গত বারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও করোনা টিকা নেওয়া মাত্র ৬০ হাজার মুসলিম হজ পালন শুরু করেছেন।

সৌদির হজ বিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত জানান, এবারের হজযাত্রীদের অনলাইন পদ্ধতিতে সৌদিতে অবস্থানরত ১৫০ টি দেশের নাগরিকদের মধ্য থেকে ৬০ হাজার হাজি নির্ধারণ করা হয়। এবারে হজে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সী হজযাত্রীদের সুযোগ দেওয়া হয়।

কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হজের স্মার্ট কার্ড চালু করা হয়। মসজিদুল হারাম, মিনা ও আরাফায় অবস্থান, হোটেলে যাতায়াতসহ হাজিদের যেকোনো গতিবিধি সম্পর্কে জানতে স্মার্ট কার্ডের ব্যবহার করা হয়।

এছাড়াও জনসমাগম ও ভিড় এড়াতে মসজিদুল হারামে জমজম পানির বোতলে রোবট ব্যবহার শুরু হয়েছে। গত ১৩ জুন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব ড. আবদুর রহমান আল সুদাইস তা উদ্বোধন করেছেন। ফলে পানির জন্য কাউকে অপেক্ষায় থাকতে হচ্ছে না। হাতের নাগালে পানি পৌঁছে যাচ্ছে রোবট।

মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বারোপ থেকে করোনা সংক্রমণ রোধে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সরাসরি কারো স্পর্শ ছাড়াই রোবটের মাধ্যমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জমজম পানির বোতল বিরতণ শুরু হয়েছে। এতে হজযাত্রীরা সহজেই জমজম পানির বোতল সংগ্রহণ করতে পারবেন।

সূত্র : আল আরাবিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com