রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

টিকা নিয়েও করোনা আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

করোনা টিকার দুই ডোজ নিয়েও কভিড আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। গতকাল শনিবার তার সংক্রমণ ধরা পড়ে। তিনি নিজেই এক টুইটে জানান, গত শুক্রবার রাতে অস্বস্তি অনুভব করায় করোনার র‌্যাপিড টেস্ট করান তিনি। এতে তার করোনা পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।

সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।

সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com