রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

আফগান সংঘাতের রাজনৈতিক সমাধানের পক্ষে তালেবান নেতা

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখন্দজাদা বলেছেন, তিনি আফগান সংঘাতের রাজনৈতিক সমাধানের ‘কঠোরভাবে পক্ষে’ রয়েছেন। আজ রবিবার পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। তিনি এমন সময় একথা বললেন যখন এ কট্টরপন্থী ইসলামি সংগঠন দেশব্যাপী জোরদার যুদ্ধ শুরু করেছে।

মুসলমানদের পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে দেওয়া এক বার্তায় আখন্দজাদা বলেন, সামরিক অর্জন ও অগ্রসর হওয়া সত্ত্বেও ইসলামিক আমিরাত এ দেশে রাজনৈতিক সমাধানের কঠোরভাবে পক্ষে। তিনি আরো বলেন, ইসলামি শাসন ব্যবস্থা, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিটি সুযোগ ইসলামি আমিরাতের মাধ্যমে কাজে লাগানো হবে।

এর আগে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের মুখে একের পর এক অঞ্চল দখলে নিতে উঠেপড়ে লাগে তালেবান। ৭০০ যোদ্ধকে মুক্তি দেওয়ার শর্তে তালেবান গোষ্ঠী এবার সহিংসতার মধ্যেই তিন মাসের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে বলে দাবি করে অফগান সরকার। তবে এ দাবি নাকচ করে তালেবানরা বলেছে চুক্তির আর কিছু বাকি নেই। আফগানিস্তানের ৪০০ জেলার এক তৃতীয়াংশের বেশি এখন তালেবানের হাতে।

সূত্র: বাসস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com