রবিবার, ১৯ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

উবার চালককে নিজের কপ্টারে চড়ালেন ‘যাত্রী’

উবারে চড়ে বিমানবন্দরে পৌঁছানোর পর গাড়ির চালককে নিজের হেলিকপ্টারে চাপিয়ে নেটিজেনদের মন জিতেছেন এক ব্যক্তি।

আনন্দে আপ্লুত উবার চালক ড্যারেন লেভি নিজেই টুইট করে সেই ঘটনা ও তার হেলিকপ্টারে ওড়ার ভিডিও শেয়ার করেছেন।

ড্যারেন জানিয়েছেন, এড নামের এক যাত্রী তাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সকাল ৬টা নাগাদ উবারে ওঠেন। উঠেই নানা ধরনের গল্পগুজব শুরু করে দেন বিমানবন্দরে যাওয়ার পথে। জানতে চান, ড্যারেনের কোনো হেলিকপ্টার আছে কি না অথবা তিনি কোনো দিন হেলিকপ্টারে চড়েছেন কি না।

ড্যারেন তাকে জানান, তিনি কোনোদিন হেলিকপ্টারে চড়েননি। তবে চড়ার খুব শখ আছে।

ততক্ষণে বিমানবন্দরে এডকে পৌঁছে দিয়েছেন ড্যারেন। বিল মিটিয়ে উবার থেকে নেমেই ড্যারেনকে এড বলেন, ‘আপনিও নেমে পডুন। চলুন আজ আপনাকে হেলিকপ্টারে চড়িয়ে দিই।”

এসব বলার ফাঁকেই নিরাপত্তারক্ষীরা এসে ড্যারেনের দেহ তল্লাশি শুরু করেন। তার পর এডের সঙ্গে বিমানবন্দরে ঢুকে যান ড্যারেন। তার কিছু ক্ষণের মধ্যেই ড্যারেনকে নিয়ে তার হেলিকপ্টারে চড়ে বসেন এড। আকাশে কিছু ক্ষণ ঘোরাঘুরি করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com