সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রাজশাহীসহ ১৩ জেলায় আরো ১৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৭৫ এবং উপসর্গ নিয়ে ৫৮ জন মারা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে ৫ এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছে।
কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন। কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ১০০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই সময়ের মধ্যে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন। এছাড়া, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের।