বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ল আরো ছয় প্রাণ। শুক্রবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক কেড়ে নেয় অটোরিকশার ৬ যাত্রীর প্রাণ। মরদেহগুলো নেয়া হয়েছে বাগেরহাট সদর হাসপাতালে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি অলিপ কুমার ঘটক জানান, সকাল সাতটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সেগুলো নেয়া হয় হাসপাতালে।
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।