শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বিশ্বের ৭৩% মানুষ কোনো টিকাই পায়নি

বিশ্বে কভিড-১৯-এর টিকা প্রয়োগ শুরু হয়েছে গত ডিসেম্বরে। এরপর প্রায় সাড়ে সাত মাসে টিকার দুই ডোজ নিয়েছে বিশ্বের ১৩.৬ শতাংশ মানুষ। অন্তত একটি ডোজ পাওয়া মানুষের সংখ্যা বিশ্বের মোট জনগোষ্ঠীর ২৭.১ শতাংশ। অর্থাৎ বিশ্বের প্রায় ৭৩ শতাংশ মানুষের শরীরে এখন পর্যন্ত করোনার কোনো টিকাই পড়েনি।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’র হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষ এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে মোট ৩৮৩ কোটি ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে। আর প্রতিদিন টিকা পাচ্ছে তিন কোটি আট লাখ ৬০ হাজার মানুষ।

টিকার জন্য হাহাকার মূলত গরিব দেশগুলোতেই বেশি। ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’র হিসাব বলছে, গরিব দেশগুলোতে মাত্র ১.১ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছে; তা-ও আবার এক ডোজ। অনেক দেশে টিকাদানই শুরু হয়নি। উল্টো চিত্র ধনী দেশগুলোতে। উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রায় ৫৫ শতাংশ মানুষ টিকার দুটি করে ডোজই পেয়েছে। আর এক ডোজ নিয়েছে ১৬ শতাংশ মানুষ। অর্থাৎ দেশটির প্রায় ৭১ শতাংশ মানুষের শরীরে করোনার টিকা প্রয়োগ হয়েছে। অন্তত এক ডোজ টিকা প্রয়োগের তালিকায় কানাডার পরই আছে যথাক্রমে যুক্তরাজ্য (৬৮.৪৬%), স্পেন (৬৫.২৩%), ইতালি (৬১.৫৫%), জার্মানি (৬০.১৬%), ফ্রান্স (৫৭.০৭%) ও যুক্তরাষ্ট্র (৫৬.৪৬%)। এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে জাপান (৩৫.২৫%), মালয়েশিয়া (৩৪.৬৭%), দক্ষিণ কোরিয়া (৩২.৮৯%) ও ভারত (২৪.৪১%)।

বাংলাদেশে এই হার ৩.৬৬ শতাংশ (গত বৃহস্পতিবার পর্যন্ত)। তথ্য না পাওয়ায় আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তালিকায় চীনের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তবে গত মাসে ১০০ কোটি ডোজ টিকা প্রয়োগের মাইলফলক স্পর্শের দাবি জানিয়েছিল দেশটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com