শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণের সাথে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। এখনো ১০০ জনের মতো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিন মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সরকারি তথ্যানুযায়ী, প্রদেশের ৯ জেলার ৮৯০ গ্রাম বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে এবং এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।