সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় কুষ্টিয়া, রাজশাহীসহ ১৮ জেলায় আরো ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০৯ জন এবং উপসর্গ নিয়ে ৭৫ জন মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছে ১৮ জন, যাদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ আর উপসর্গে ৮ জন মারা গেছেন। বরিশালে ২৪ ঘন্টায় ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১৪ জন। শনাক্তের হার ৬০ শতাংশ। এছাড়া, ২৪ ঘণ্টায় রংপুরে করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।