বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। স্থানীয় সময় বুধবার রাত সোয়া ১০টায় ভূমিকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, ভূমিকম্পেটির উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। এর আগে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ বলেছিল ইউএসজিএস। পেরিভিলে শহর থেকে ৯১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এরপরেই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কান উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর নিজেদের উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানতে পারে কিনা তা পর্যবেক্ষণ করেছে জাপান ও নিউজিল্যান্ড।
এর আগে, গত বছরের অক্টোবরে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঘটনা ঘটে। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ১৯৬৪ সালের মার্চে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আলাস্কায়। ওই ভূমিকম্পের মাত্রাটি ছিল ৯ দশমিক ২। সে সময় শক্তিশালী ভূমিকম্প এবং এর প্রভাবে সুনামির আঘাতে আড়াই শতাধিক মানুষের প্রাণহানী হয়েছিলো।






















