শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ছাড়িয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৭১০ জনের। এসময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৬৫ হাজার ৩৮৫ জন। বৃহস্পতিবার (২৯ জুলাই) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এই তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ৮১৬। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ২ হাজার ৮১০ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৪৯০ জনের। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৯৮ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৩ হাজার ৯৫৮ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com