বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
বারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪৪৭ জন। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি।
তারা জানায়, করোনার কারণে ঈদে স্বল্পসময়ের জন্য গণপরিবহন চালু করায় গাদাগাদি করে চলাচল করেছে লোকজন। একারণে ৬ বছরের মধ্যে এবার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল চালক ও আরোহীর।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১৪ জুলাই থেকে ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে সব মিলিয়ে ২৬২ দুর্ঘটনায় ২৯৫ জনের প্রাণহানী হয়েছে। আহত হয়েছে ৩ হাজার ৪৮৮ জন।
এবারও বেশি দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। দুর্ঘটনার কারণ হিসেবে মহাসড়কে বাতি না থাকা, যানবাহনের ত্রুটিসহ ট্রাফিক আইন অমান্যকে উল্লেখ করে সংস্থাটি।
দুর্ঘটনার প্রতিরোধে দক্ষ চালক তৈরি, যানবাহনের ত্রুটি সারানোর উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন সংস্থাটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।