শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

টিকা নিলেই যাওয়া যাবে সৌদি আরব

সৌদি আরব আজ শুক্রবার ঘোষণা দিয়েছে যে, টিকার ডোজ সম্পন্ন করেছে এমন বিদেশী পর্যটকদের জন্য দেশটির সীমান্ত পুনরায় খুলে দেওয়া হবে। এতে যে কেউ যে কোন সময় ওমরায় যেতে পারবেন। মহামারি করোনাভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর এ সিদ্ধান্ত নেওয়া হল।

দেশটির পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে, সৌদি আরব পর্যটকদের জন্য তাদের দ্বার খুলে দেবে। এবং পর্যটক ভিসাধারীদের প্রবেশাধিকারের স্থগিতাদেশ ১ আগস্ট থেকে প্রত্যাহার করে নেবে। সৌদি প্রেস এজেন্সি এ কথা জানায়। দেশটির এ মন্ত্রণালয় জানায়, সৌদি সরকার অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মডার্না, জনসনের টিকা গ্রহণকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের পিসিআর কভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ থাকতে হবে।

রিয়াদ তার তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যটন শিল্প গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করেছে। সৌদি আরবে ৫ লাখ ২৩ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৮ হাজার ২১৩ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com