শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

সীমান্তে সংঘর্ষের জেরে রাশিয়াকে সেনা পাঠাতে বললো আর্মেনিয়া

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে আবারও উত্তেজনা। গুলিতে আর্মেনিয়ার তিন সেনা নিহত হয়েছেন। রাশিয়াকে সেনা পাঠাতে অনুরোধ জানিয়েছে দেশটি। কিছুদিন আগেই নাগর্নো কারাবাখ নিয়ে দীর্ঘ লড়াই করেছিল আর্মেনিয়া এবং আজারবাইজান। তারপর রাশিয়ার হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হলেও উত্তেজনা কমছে না। সীমান্তে আবার গোলাগুলি চলেছে। আর্মেনিয়ার তিন সেনা নিহত হয়েছেন। আজারবাইজানের কয়েকজন সেনাও আহত হয়েছেন।

এরপরেই গতকাল বৃহস্পতিবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান রাশিয়াকে সীমান্তে সেনা পাঠাতে অনুরোধ করেন। তবে রাশিয়া সেই অনুরোধ মেনে সেনা পাঠায়নি। তবে তাদের উদ্যোগের ফলে যুদ্ধবিরতির প্রস্তাব দুই দেশ মেনে নেয়।

কেন রাশিয়াকে চায় আর্মেনিয়া

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, ‘আমার মনে হয়, সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন করা ঠিক হবে। আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত জুড়ে রাশিয়ার সেনা পোস্ট থাকুক।’ পাশিনয়ান মনে করছেন, রাশিয়ার সেনা সীমান্তে থাকলে আজারবাইজানের সঙ্গে সংঘর্ষ হবে না। সীমান্তও চিহ্নিত থাকবে। কিন্তু তার প্রস্তাবে ক্রেমলিন এখনো সাড়া দেয়নি। তবে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গত বছর নাগর্নো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহ ধরে লড়েছিল দুই দেশ। ছয় হাজার ৫০০ জন মারা গেছিলেন সে যুদ্ধে। মস্কোর উদ্যোগে শান্তিচুক্তি হয়। আজারবাইজানকে অনেকটা এলাকা ছাড়তে বাধ্য হয় আর্মেনিয়া। এরপর আর্মেনিয়ার নির্বাচনে আবার জিতে এসেছেন পাশিনয়ান। কিন্তু আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার উত্তেজনা কমেনি।

সূত্র : ডয়েচে ভেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com