শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

২০ মাসে বিশ্বে করোনা আক্রান্ত ২০ কোটি

আটলান্টা নগরীরর দক্ষিণ-পূর্বে অবস্থিত হেনরি কাউন্টি স্কুল তাদের প্রায় ছয় হাজার কর্মচারীকে এক হাজার ডলার করে প্রদান করবে যারা টিকা নিয়েছে বা ৩০ সেপ্টেম্বরের মধ্যে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের এক ডোজ অথবা ফাইজার বা মডার্নার উভয় ডোজ টিকা নিবে। খবর এএফপি’র।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে করোনাভাইরাস প্রতিরোধে ফেডারেল কর্মসূচি থেকে এই টিকার অর্থ আসবে।

কাউন্টির কর্মকর্তারা বলেন, এই প্রণোদনার মাধ্যমে তারা বিশ্বব্যাপী মহামারীর কারণে স্কুলগুলোতে দুই শিক্ষাবছর ধরে জনশিক্ষায় যে বিঘ্ন ঘটেছে তা কাটিয়ে ওঠার আশা করছেন।”

সুপারিনটেন্ডেন্ট মেরি এলিজাবেথ ডেভিস এক বিবৃতিতে বলেন, “গত বছর আমাদের শিক্ষার্থী এবং কর্মীদের জন্য অন্য রকম চ্যালেঞ্জ ছিল। আমাদের ক্যাম্পাসে কোভিড-১৯ এর উপস্থিতির আশঙ্কার সাথে প্রতিনিয়ত সমন্বয় ঘটাতে হয়েছে।”

সরকারি পরিসংখ্যান অনুসারে, ১২ বছরের বেশি বয়সী মার্কিন জনসংখ্যার মাত্র ৬০ শতাংশ পুরোপুরি টিকা গ্রহন করেছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, হেনরি কাউন্টিতে গত সাত দিনে ৪০ শতাংশ সংক্রমণ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com