শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

দ্বিতীয় ডোজের ৬ মাস পরও করোনার বিরুদ্ধে ৯৩ শতাংশ কার্যকর মডার্নার ভ্যাকসিন

মডার্না বৃহস্পতিবার বলেছে, তাদের কোভিড ১৯ ভ্যাকসিন অন্তত ৬ মাস ধরে করোনার বিরুদ্ধে জোরালো সুরক্ষা দেবে এবং ডেল্টা ভেরিয়ান্টের মোকাবিলায় শক্তিশালী এন্টিবডি তৈরিতে নির্দিষ্ট ভেরিয়ান্ট বুস্টার ডোজ পরীক্ষা চলছে।
এই টেস্ট ফেজ ৩ বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, মডার্নার দ্বিতীয় ডোজের শেষে ছয় মাসে ৯৩ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। কোম্পানি তিনটি পৃথক ভেরিয়ান্টের বুস্টার ডোজের ক্লিনিক্যাল টেস্ট সম্পন্ন করেছে। এ গুলোর প্রতিটিই মূল করোনভাইরাস স্ট্রেইন এবং ভারতের ডেল্টাসহ উদ্বেগজনক ভেরিয়ান্টের বিরুদ্ধে এই বুস্টার ডোজ উচ্চমাত্রার এন্টিবডি তৈরি করেছে।
মডার্নার সিইও স্টেফান ব্যানসেল এক বিবৃতিতে বলেন, ‘আমরা আনন্দিত যে আমাদের কোভিড ১৯ ভ্যাকসিন ছয় মাসের মধ্যে ৯৩ শতাংশ কার্যকারিতা দেখাচ্ছে, তবে স্বীকার করতে হবে ডেল্টা ভেরিয়ান্ট একটি উল্লেখযোগ্য নতুন হুমকি, এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com