শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাড়ানো হলো লকডাউনের সময়

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে বুধবার লকডাউনের সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
করোনার ডেল্টা ধরণের কারনে সংক্রমণ বাড়তে থাকায় মেলবোর্নে গত বৃহস্পতিবার ষষ্ঠবারের মতো লকডাউন জারি করা হয়।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুজ নতুন করে আরো ২০ জন আক্রান্তের খবর জানিয়ে অন্তত ১৯ আগস্ট পর্যন্ত লকডাউনের সময় বাড়ানোর ঘোষণা দেন।
এদিকে সিডনির ৫০ লাখেরও বেশি মানুষ সাত সপ্তাহ ধরে লকডাউন মেনে ঘরে অবস্থান করছে। চলমান লকডাউন আগস্টের শেষ নাগাদ  চলবে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যে বুধবার নতুন করে ৩৪৪ জন আক্রান্ত হয়েছে। সিডনিতে মধ্য জুনের পর নতুন কওে সংক্রমণ  শুরুর পর এ পর্যন্ত ছয় হাজার একশরও বেশি লোকের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আড়াই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ায় ৩৭ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত এবং মারা গেছে ৯৪১ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com