শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

শ্রীনগরে গ্রেনেড হামলায় বেসামরিক নাগরিক আহত

শ্রীনগরের ব্যস্ততম আমিরা কাদাল এলাকায় মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের গ্রেনেড হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানান। খবর পিটিআই’র।
কর্মকর্তারা জানান, ‘সন্ত্রাসীরা আমিরা কাদাল সেতুর কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একটি গ্রেনেড নিক্ষেপ করে। সেটি রাস্তার পাশে বিস্ফোরিত হয়।’
তারা আরো জানান, এতে তারিক আহমেদ নামের একজন বেসামরিক নাগরিক আহত হন।
কর্মকর্তারা  জানান, পুলিশ সেখান থেকে এ ঘটনার আলামত সংগ্রহ করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com