সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
দেশে করোনা সংক্রমণে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো ২১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৬১৩। এর আগে ১০ আগস্ট করোনায় সর্বোচ্চ সংখ্যক ২৬৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ১২৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি জানানো হয়। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কমেছে।