শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ক্রিপ্টোমুদ্রা চুরি করে অর্ধেক ফেরত দিল হ্যাকাররা

একটি ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম থেকে ৬১ কোটি ডলার চুরি করে আবার তার অর্ধেক ফেরত দিয়েছে হ্যাকাররা। এটি ডিজিটাল মুদ্রাজগতের অন্যতম বৃহৎ হ্যাকিংয়ের ঘটনা। মঙ্গলবার ভয়াবহ এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ক্রিপ্টোকারেন্সির জগতে পলি নেটওয়ার্কের নাম তেমন একটা পরিচিত নয়। তাদের কাজটি মূলত বিভিন্ন ব্লকচেইনের মধ্যে ব্যবহারকারীদের টোকেন স্থানান্তরের সুযোগ করে দেওয়া। কিন্তু হ্যাকিংয়ের একটি ঘটনা ওই প্রতিষ্ঠানটিকে এখন বিশ্বে আলোচিত করেছে।

গত মঙ্গলবার তাদের প্ল্যাটফর্মটিরই একটি দুর্বলতার সুযোগে ৬১.৩ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি সরিয়ে ফেলে হ্যাকাররা। পরবর্তী সময়ে গতকাল বৃহস্পতিবার তার অর্ধেকের বেশি ৩৪ কোটি ২০ লাখ ডলার ফেরত দিয়েছে তারা। অনেকের মতো হ্যাকাররা প্রতিষ্ঠানটির ভুল ধরিয়ে দিতে চেয়েছে, তাই দয়া করে অর্ধেক অর্থ ফেরত দিয়েছে। সূত্র : এএফপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com