শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি

তালেবানের বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, দেশের জনগণ চাইলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।

আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’ জানিয়েছে, প্রেসিডেন্ট গনি শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে নিজের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।

তবে তিনি বলেন, কেবলমাত্র আফগানিস্তানের জনগণ তার সরকারের পরিবর্তে কাকে চায় তা নির্ধারণ করার অধিকার রাখে; কোনো প্রতিবেশী দেশ (পাকিস্তান) নয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছিলেন, তালেবান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ চায়।

এর আগে আশরাফ গনি এক বক্তব্যে বলেছিলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে নবগঠিত সরকারের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন; অন্য কারো কাছে নয়।

প্রায় তিন মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে সেনাবাহিনীর ওপর তালেবান হামলা জোরদার করে। বর্তমানে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দু’পক্ষের মধ্যে বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষ চলছে।

যুদ্ধ বন্ধ করে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন পর্যন্ত আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য বেশিরভাগ বিশ্লেষক আমেরিকাকে দায়ী করছেন।
সূত্র : পার্সটুডে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com