শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

দক্ষিণ চীন সাগরে আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় হুমকি: চীন

গতকালের ভার্চুয়াল বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ চীন সাগরে সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা ও বাণিজ্যের ওপর মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, চীনের বলদর্পি তৎপরতার কারণে আমেরিকা বিশেষভাবে উদ্বিগ্ন। দক্ষিণ চীন সাগরের সম্পদ আহরণের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোকে চীন ভীত-সন্ত্রস্ত করে তুলেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানিয়ে চীনা উপ-রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার কোনো অধিকার আমেরিকার নেই। তিনি চীন সাগরের পরিস্থিতিকে স্বাভাবিক এবং স্থিতিশীল বলে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, চীন সাগর সংলগ্ন সব দেশই আন্তর্জাতিক আইন অনুসারে জাহাজ চলাচলের স্বাধীনতা উপভোগ করছে।

চীনা কূটনীতিক আরো বলেন, আমেরিকা দক্ষিণ চীন সাগরে তাদের যুদ্ধজাহাজ এবং জঙ্গিবিমান পাঠিয়ে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। কুট-কৌশলের মাধ্যমে তারা আঞ্চলিক দেশগুলোর মধ্যে যুদ্ধ বাধাতে চায়।

দাই বিঙ আরো বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমেরিকা নিরাপত্তা পরিষদে এ বিষয়টি ফুলিয়ে ফাপিয়ে তুলে ধরেছে অথচ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে আলোচনার সঠিক জায়গা নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com