শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণের এ শহরটির গোয়েন্দা বিভাগ, গর্ভনর দপ্তর, পুলিশ সদরদপ্তর ও কারাগার এখন তালেবানের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তিনি।
একইদিন তালেবান বিদ্রোহীরা কাবুলের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ দখল করেছে বলে স্থানীয় এক এমপি বিবিসিকে জানিয়েছেন।
টুইটারে পোস্ট করা ফুটেজে দেখা গেছে, লোকজন আসাদাবাদের রাস্তাগুলো ধরে হেঁটে যাচ্ছেন এবং তালেবানের পতাকা দোলাচ্ছেন। তবে এসব ফুটেজ তাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
আসাদাবাদের অবস্থান কাবুল থেকে ২৩৫ কিলোমিটার (১৪৬ মাইল) পূর্বে।