শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
আফগানিস্তানে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মী এবং মার্কিন ও মিত্র জোটের সেনাদের ফিরিয়ে আনতে দেশটিতে পাঁচ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি যেসব আফগান নাগরিক মার্কিন সেনাদের বছরের পর বছর সহযোগিতা করেছে তাদেরকেও আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজে সহযোগিতা করবে এসব সেনারা।
তালেবান যোদ্ধারা যখন রাজধানী কাবুলের দিকে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট এই ব্যবস্থা নিলেন।
হোয়াইট হাউস থেকে গতকাল শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জো বাইডেন বলেন, তার দেশের কূটনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শের ভিত্তিতে তিনি আফগানিস্তানে নতুন করে পাঁচ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। যাতে করে তারা আফগানিস্তান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনার কাজে সহযোগিতা করতে পারে।