শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

আফগানিস্তানে সংযম প্রদর্শনে সকল পক্ষের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহবান

তালেবানরা কাবুলে প্রবেশ এবং সারাদেশে তাদের শক্ত অবস্থান তৈরির পর জাতিসংঘ রবিবার তালেবানদের প্রতি সংযম বজায় রাখার বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের অধিকার সুরক্ষার আহবান জানিয়েছে।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস “তালেবান এবং অন্যান্য সকল পক্ষকে জীবন রক্ষায় অত্যন্ত সংযম বজায় রাখার এবং মানবিক চাহিদা পূরণ নিশ্চিত করার আহবান জানিয়েছেন।”
বিবৃতিতে আরো বলা হয়, মহাসচিব “বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কঠোর প্রচেষ্টার বিনিময়ে অর্জিত তাদের অধিকার রক্ষা করতে হবে।”
সোমবার আফগানিস্তান বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
নিউইয়র্ক সময় সকাল ১০টায় (১৪০০ জিএমটি) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
নিরাপত্তা পরিষদের দুই অস্থায়ী সদস্য এস্তোনিয়া এবং নরওয়ের আহবানে অনুষ্ঠিত এই বৈঠকে গুতেরেস আফগানিস্তান বিষয়ে রিপোর্ট তুলে ধরবেন।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর রোববার তিনি স্বীকার করেছেন তালেবানরা ‘বিজয়ী’ হয়েছে। তিনি দেশে “রক্তপাত প্রতিরোধের আহবান জানিয়েছেন।”
মার্কিন দখলদারিত্বের ২০ বছর পর তালেবানরা রবিবার আফগানিস্তান জয় করে কাবুলের নিয়ন্ত্রন নিয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে ৩১ আগস্টের সময় সীমার দুই সপ্তাহ আগে জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শেষ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com