বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
জেলায় আজ সোমবার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক মাগুরায় কর্মরত সাংবাদিকদের করোনাকালীন ২য় পর্যায়ের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
জেলায় কর্মরত ১৮ জন সাংবাদিক আর্থিক সহায়তার চেক পেয়েছেন। জেলা প্রশাসক ড.আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে এ চেক বিতরণ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকার এ চেক তুলে দেয়া হয়। জেলা তথ্য অফিস ও মাগুরা প্রেসক্লাব এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ। এ সময় জেলার ইলেকক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।