বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

যশোরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দু’জনের মৃত্যু

জেলার চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে আজ সকাল ৮টায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু দাস (৫৫) এবং তার ছেলে সাগর দাস (২৬)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, সোমবার সকাল ৬টার দিকে দিকে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান মধু দাস।সেপটিক ট্যাংকে নামার পর তার কোন সাড়া না পাওয়ায় ছেলে সাগর দাসকে খবর দেয়া হয়।বাবার খোঁজ নিতে ছেলে সাগর দাস সেপটিক ট্যাংকে নামেন। কিছু সময় পর দু’জনের কোনও সাড়া না মেলায় বাড়ির মালিক থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেন।পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন বলেন, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়ের হয়েছে।লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com