সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

রামেকের করোনা ইউনিটে মৃত্যু বেড়েছে, আজ ১২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে গতকাল ৯ জনের মৃত্যু হলেও আজ মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত আটজন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী।

রোববার (২২ আগস্ট) সকাল ৬টার পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে এই ১২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মৃত্যুদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার দুইজন। যাদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৬ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। রোববার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৪০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১১১ জন করোনা পজিটিভ শনাক্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯৬ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৩৩ জন।

রামেক পরিচালক জানান, শনিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ১৯৮টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ১৭ শতাংশ কমে সংক্রমণের হার ১৯ দশমিক ১৯ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ২৯ দশমিক শূন্য ২ শাতংশ। এর আগে গত বৃহস্পতিবার এ জেলায় করোনা শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৩৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com