সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ৭০০ ছাড়াল

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু এ পর্ডন্ত ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনায় শনাক্ত ছিলেন। ৪ জনের উপসর্গ ছিল।

শনিবার (২১ আগষ্ট) সকাল ৮টা থেকে আজ রোববার (২২ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এপর্যন্ত করোনায় মোট ৭০০ জনের মৃত্যু হলো।

এছাড়াও ২১৬ জনের নমুনা পরীক্ষা করে আরও নতুন ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৪৪ শতাংশ হয়েছে। এই সময়ে আরো ১৬৬ জন সুস্থ হয়েছেন।

তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এসব তথ্য নিশ্চিত করে জানান, শনাক্ত কম আর সুস্থ্যতার হার বাড়ায় রোগী কমছে হাসপাতালে। করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে, নির্ধারিত ২শ’ বেডের অনুকূলে বর্তমানে ভর্তি আছে ১৪০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১০৬ জন। ৩৪ জনের উপসর্গ আছে। অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ২শ’ ৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬শ’ ৪৪ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com