সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

রামেক করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন, ও পাবনার একজন আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com