বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে আজ  শনিবার (২৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখারুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ৮৬৫ পিস ইয়াবা, একশ ৩৯.৫ গ্রাম ৬২ পুরিয়া হেরোইন ও ২২ কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ইফতেখারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com