বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

যমুনার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে

সিরাজগঞ্জে যমুনা যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রবিবার সকাল তা বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর পানি বৃদ্ধির পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদনদী চলনবিলসহ ইছামতি, করতোয়া, ফুলজোড়, বড়াল প্রভৃতি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। বসতভিটায় পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু জায়গায়।

এদিকে, বন্যা কবলিত এলাকার বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত, বীজতলা, আখ, পাট, তিল ও সবজিবাগানসহ বিভিন্ন ফসল।

অন্যদিকে, নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি ভাঙন অব্যাহত থাকায় অসহায় হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। ভাঙনভয়ে ঘর ছাড়ছেন অনেক পরিবার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com