বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
উন্নয়ন প্রকল্পের কাজের ধীরগতি, মহাসড়কে খোড়াখুড়িসহ অনেক স্থানে কার্পেটিং না থাকায় গাজীপুর মহাসড়কে দেখা দিয়েছে যানজট। এক ঘন্টার রাস্তা অতিক্রম করতে চার-পাঁচ ঘণ্টা লাগছে বলেও অভিযোগ করেছেন চালক ও যাত্রীরা।
এতে জনভোগান্তি বেড়েছে কয়েকগুণ। যানজটে আটকে থেকে অনেকে হেঁটেই রওনা দিচ্ছেন গন্তব্যের দিকে। প্রায় প্রতিদিনই গাজীপুর থেকে বিমানবন্দর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা যাচ্ছে দীর্ঘ যানজট। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। আগামী মাসে সড়ক সংস্কারের কাজ শেষ হবে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া মহাসড়কে চলা প্রকল্পগুলোর কাজও নির্ধারিত সময়ে শেষ হয়ে যাওয়ার আশা প্রকাশ করে বিআরটিএ।
এদিকে যানজট সামলাতে কাজ করছে হাইওয়ে পুলিশ।