শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্কুলের বাচ্চাদের টিকা দেয়ার সিদ্ধান্ত শিগগিরই: খুরশীদ আলম

স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি জানান, এজন্য কাল বৈঠকে বসছে সরকার। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন নির্দেশনা নেই।

বুধবার সকালে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশের প্রটোকল অনুযায়ী স্কুল শিক্ষার্থীদের টিকা দিয়েছে। সরকার চাইলে বাংলাদেশেও তা সম্ভব। তাই প্রধানমন্ত্রী টিকা দিয়ে স্কুল খুলে দিতে চান।

মহাপরিচালক বলেন, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া প্রায় শেষ পর্যায়ে।

তিনি আরও বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটিজ থেকে জনসন এ্যান্ড জনসন, মর্ডানা, ফাইজার, সিনোফার্মার, অ্যাস্ট্রোজেনেকার টিকার চাহিদা চাওয়া হয়েছে। দ্রুতই চাহিদা পত্র পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com