মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও  সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও  গোয়েন্দা বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৭গ্রাম ২০৪ পুরিয়া  হেরোইন, ১৫০ বোতল  ফেন্সিডিল, ১৬ কেজি ১০ গ্রাম গাঁজা, ৭২০ ক্যান বিয়ার ও ৪ হাজার ৪৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এতে বলা হয়,ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা  থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে  গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com