মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় ইসির ডাটা-এন্ট্রি অপারেটরের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) মো. আজমত আলী (৩৪) নামে এক ডাটা-এন্ট্রি অপারেটর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর উত্তরা থানা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম জানান, উত্তরা থানা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর মো. আজমত আলী আজ দুপুর ১২টায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার সাথে দৈনিক হাজিরা ভিত্তিক আউট সোর্সিং নিয়োগপ্রাপ্ত ডাটা এন্ট্রি অপারেটর উজ্জ্বল মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি করা রয়েছেন। আজমতের এক সহকর্মী আশরাফুল রুহুল জানান, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী বাজার সংলগ্ন এলাকায় তার মোটরসাইকেলকে একটি পিক-আপ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজমত আলী সিরাজগঞ্জের উল্লাপাড়ার আক্কেল আলীর ছেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com