মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মো: আতাবুদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-বিশনন্দী সড়কের চালাকচর নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আতাবুদ্দিন উপজেলার বিশনন্দী হাজীপাড়া গ্রামের মৃত আলমাছ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধা আতাবুদ্দিন চালাকচর এলাকায় রাস্তার এক পাশ দিয়ে হাটছিলেন। এই সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।
ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ী ও চালক ও হেলপাড়কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। বৃদ্ধা গ্রাম্য মাতাব্বর ছিলেন। তিনি কৃষি কাজ করতেন বলে জানা গেছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনাটি নিশ্চিত করেছেন।