মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সাড়ে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা

ঝালকাঠির রাজাপুরে সাড়ে তিন কেজি গাঁজাসহ মো. মাসুম জমাদ্দার (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাঘরি ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে আটক করা হয় মাসুমকে।

আটক মাসুম উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের মৃত ইয়াকুব আলী জমাদ্দারের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী জেবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গাঁজার একটি চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরি এলাকার ইউশা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি শুরু করে পুলিশ। পরে রাত ৯টার দিকে জেবি পরিবহনের একটি বাস বাঘরি এলাকায় পৌঁছালে পুলিশ তাতে অভিযান চালায়। এ সময় বাসের যাত্রী মাসুমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই প্যাকেটে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com