সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

করোনায় আরও ৫১ মৃত্যু, শনাক্ত হার ৫.৯৮ শতাংশ

দেশে করোনাভাইরাসে গত একদিনে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬২ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত হার ৫.৯৮ শতাংশ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো নিয়মিত করোনাসংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর‌্যন্ত দেশের ৮০৮টি ল্যাবে ৩১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ৮৬২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫.৯৮ শতাংশ।

আজকের ৫১ জনকে নিয়ে মোট করোনা রোগী মারা গেছেন ২৭ হাজার ১০৯ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com