রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

করোনায় শনাক্ত হাজারের নিচে, আরো ২৫ মৃত্যু

দেশে আরো কমেছে করোনাভাইরাসে আক্রান্তের দৈনিক সংখ্যা এক হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৮১৮, মারা গেছে ২৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৩৯৩।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।

মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৫০ হাজার ৩৭১।

সর্বশেষ এর আগে ১৭ মে ৬৯৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

গত এক দিনে সেরে উঠেছে ১ হাজার ৯৬৫ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com