শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

জেনেভায় স্ক্যালিং আপ নিউট্রিশন কোঅর্ডিনেটরের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় স্ক্যালিং আপ নিউট্রিশন (সান) এর কোঅর্ডিনেটর মিস গার্দার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমন্বিতভাবে করোনাভাইরাস মোকাবিলাসহ এর চিকিৎসার সহজলভ্যতা নিয়ে কথা হয়। পাশাপাশি বৈঠকে বাংলাদেশের জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয়াদি নিয়েও জরুরি আলোচনা করা হয়।

সভায় পুষ্টি অর্জনে বাংলাদেশের অর্জনের ভুয়সী প্রশংসা করেন মিস গার্দা। বাংলাদেশ যেভাবে পুষ্টি নিয়ে কাজ করছে তাতে খুব সহসাই বাংলাদেশ পুষ্টিতে দক্ষিন এশিয়ায় লীডারশীপ নিতে পারবে বলেও জানান মিস গার্দা। একই সঙ্গে সফলভাবে কোভিড মোকাবিলা করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভুয়সী প্রশংসা করেন মিস গার্দা।

সভায় কোভিডকালীন বাংলাদেশ কীভাবে দেশের পুষ্টিখাত এর গুণগত মান ধরে রাখায় কাজ করেছে এবং কীভাবে দেশের যুবশক্তির স্বাস্থ্য শিক্ষায় পুষ্টির মান বজায় রেখে কাজ করেছে তার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী ব্রেস্ট ফিডিং এ বাংলাদেশের সাফল্য তুলে ধরেন এবং স্বাস্থ্যসেবাকে দেশের মানুষের কমিউনিটি পর্যায় থেকে শুরু করে ডোর টু ডোর পৌছে দিতে বদ্ধপরিকর থাকবেন বলেও জানান।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিং-এ অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com