মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ভারতের পরীক্ষা সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের টাস্কফোর্সে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটির অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াংকা গান্ধী। লোকসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইনের সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় তিনি বলেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কমিটিতে ভি কামাকোটির মতো গোমূত্র বিশেষজ্ঞ রাখার কারণ স্পষ্ট নয়।
মঙ্গলবার (২৮ জুলাই) লোকসভায় আলোচনায় অংশ নিয়ে প্রিয়াংকা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গঠিত নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্সে সাবেক গোয়েন্দা প্রধান তপন ডেকা, সাবেক ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, সাবেক শিক্ষা সচিব অনিতা কারওয়াল ও সাবেক বিহার মুখ্যসচিব অমৃত লাল মীনার পাশাপাশি ভি কামাকোটিকে সদস্য করা হয়েছে।