রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর পর স্কুল-কলেজ খুললেও শিক্ষার্থীদের অন্তত টিকার প্রথম ডোজ দিয়ে বিশ্ববিদ্যালয় খুলতে চান উপাচার্যরা। এ লক্ষ্যে শিক্ষার্থীদের টিকার নিবন্ধন নিতে জোর তাগাদা দেওয়া হচ্ছে। নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এতেই যেন দায়িত্ব শেষ শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়গুলোর। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর অর্ধেকের কাছাকাছিসংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করেছেন, যদিও তাঁদের তিন ভাগের দুই ভাগেরও বেৃশি এখনো টিকা পায়নি।