রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় আরো ২৪ মৃত্যু

দেশে দিনে শনাক্ত করোনাভাইরাসের রোগীর সংখ্যা ছয়শর নিচে নেমেছে, যা গত সাড়ে ৪ মাসে সর্বনিম্ন। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৫৮৯ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭। দিনে এর চেয়ে কম রোগী সর্বশেষ শনাক্ত হয়েছিল গত ১৬ মে, সেদিন ৩৬৩ রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

ত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৪ জন। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৫৫। এই সময়ে সেরে উঠেছে ৭৪১ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছি ১৭ হাজার ২৮৩টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com