বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
করোনার মডার্নার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ১৮ বছরের বেশিরা এই তৃতীয় ডোজ নিতে পারবে বলে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি। এদিকে বিশ্বে করোনায় একদিনে ৫ হাজার ২শ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ছাড়িয়েছে ৪৯ লাখ ৭০ হাজার। নতুন ৩ লাখ ৩৫ হাজার রোগী নিয়ে মোট শনাক্ত ২৪ কোটি ৪৮ লাখের বেশি।
একদিনে সবচেয়ে বেশি মৃত ও শনাক্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৬৯ জন। নতুন শনাক্ত প্রায় ৪০ হাজার। সগক্রমন নিয়ন্ত্রণে সোমবার থেকে দেশটির ৮৫ অঞ্চলে শুরু হয়েছে ১ সপ্তাহব্যাপী লকডাউন।
সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৮ই নভেম্বর থেকে যুক্তরাজ্য, ইউরোপ, চীন ও ভারতের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়া হবে। তবে টিকার দুই ডোজ প্রাপ্তরাই শুধু সুযোগ পাবেন ভ্রমণের। ১৮ বছর বয়সের নিচে ভ্রমণকারীদের অবশ্যই করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে।
১৮ মাস পর স্কুল -কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে ভেনেজুয়েলা সরকার।
চীনে নতুন করে করোনাভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।১৭ অক্টোবর থেকে এক সপ্তাহের মধ্যেই চীনের ১১টি প্রদেশে আবারো করোনা ছড়িয়ে পড়েছে। গানশু’র রাজধানী লানঝাওসহ বেশ কয়েকটি শহরে গণপরিবহন ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে।
সব সবাস্থ্যকর্মীদের করোনার টিকা বাধ্যতামূলক নিতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এদিকে ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেহে মর্ডার্নার ভ্যাকসিন কার্যকর বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান।