বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় জার্মানির রাজ্যে বড়দিনের মার্কেট বন্ধ

জার্মান রাজ্য বাভারিয়া করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর তাদের জনপ্রিয় সব বড়দিনে মার্কেট বন্ধ ঘোষণা করেছে।

এএফপি জানায়, মহামারি মোকাবেলায় কঠোর বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে রাজ্য প্রধানমন্ত্রী মার্কুস সোয়েডার বলেন, সেখানকার বর্তমান ‘পরিস্থিতি খুবই, খুবই মারাত্মক এবং সঙ্কটপূর্ণ।’

তিনি নতুন করে ছড়িয়ে পড়া এ ভাইরাসের চতুর্থ ঢেউয়ের লাগাম টেনে ধরতে ক্লাব, বার ও রেস্তোরাঁর রাত্রিকালীন সেবা বন্ধেরও ঘোষণা দেন।

ইউরোপের দেশগুলোতে এমনিতেই জনসংখ্যা কম। জার্মানিতে মাত্র ৮ কোটি লোকের বাস। পশ্চিম ইউরোপে সবচেয়ে কম টিকাদান হয়েছে এ দেশে। প্রায় ৬৭ শতাংশ নাগরিকের টিকাদান সম্পন্ন হয়েছে। আরও ৩৩ শতাংশ এখনো টিকাদানের বাইরে।

বিশেষজ্ঞদের অনুমান, এই কারণেই সংক্রমণ এই হারে বেড়েছে দেশটিতে। মূলত সংক্রমণ ঘটছে করোনার ভারতীয় ‘ডেল্টা’ ধরনে। এটি এমনিতেই অতি সংক্রামক।

বার্লিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ টোবিয়াস কুর্থ বলেন, ‘সংক্রমণ বৃদ্ধির আরও একটি কারণ রয়েছে। এ বছরের শুরুতে যাদের টিকা দেওয়া হয়েছে, বছরের শেষে তাদের অনেকেরই দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা চলে গেছে।’

দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, ‘সামনে শীত। এভাবে যদি সংক্রমণ বাড়তে থাকে, হাসপাতালের আইসিইউ ভরে যাবে। তখন আর কিছু করা যাবে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com