বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
খুবই উঁচু মাত্রার সুরক্ষা নিশ্চিত করতে আগামীতে বহু বছর ধরে প্রতিবছর কোভিডের টিকা্ টিকা নেয়ার প্রয়োজন হবে বলে জানিয়েছেন ওষুধ প্রস্তুতকারণ প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আলবার্ট বুর্লা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।
ফাইজারের প্রধান নির্বাহী বিবিসিকে এই সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার আগে।
ড. আলবার্ট বুর্লা এই সাক্ষাৎকার দেবার আগেই ব্রিটেন ২০২২ এবং ২০২৩ সালের জন্য অতিরিক্তি ১১ কোটি ৪০ লাখ কোভিড টিকা কেনার চুক্তি করেছে, যার মধ্যে পাঁচ কোটি ৪০ লাখ টিকা ব্রিটেন কিনবে ফাইজার থেকে, আর বাকি ছয় কোটি মডার্না থেকে।
ভারতে শনাক্ত হওয়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট এবং দক্ষিণ আফ্রিকায় এর আগে শনাক্ত হওয়া বেটা ভ্যারিয়েন্ট মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকরের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান ড. আলবার্ট বুর্লা । ওই দুটি ধরন মোকাবেলায় তাদের টিকায় তেমন কোনো বদল ঘটাতে হয়নি বলেও তিনি জানান।
বর্তমানে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ওমিক্রন সম্পর্কে ড. আলবার্ট বুর্লা বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কার্যকর করার কাজ এখন তারা করছেন এবং আগামী ১০০ দিনের মধ্যে তাদের টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে।
টিকা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে এমন মন্তব্য করে ড. বুর্লা বলেন, এই টিকা না হলে আমাদের সমাজের মূল কাঠামোই ঝুঁকির মুখে পড়ত।